গত ২৮ আগস্ট দৈনিক ইত্তেফাকের ২য় পৃষ্ঠায় ‘কিশোরগঞ্জে ১৫ মামলার আসামিকে কুপিয়ে হত্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ করেছেন নিহতের বড় ভাই সোহরাব। তিনি নিহত আবু হানিফ ওরফে হাছু ১৫ মামলার আসামি নন বলে দাবি করেন। তিনি জানান, তার বিরুদ্ধে একটি প্রভাবশালী মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করেছে। ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হওয়ায় হাছু চারটি মামলায় আদালত থেকে খালাস পেয়েছে।
সংবাদদাতার বক্তব্য : ঘটনার দিন ঘটনাস্থলে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক এই সংবাদদাতাকে জানান, নিহত আবু হানিফ ওরফে হাছুর বিরুদ্ধে কিশোরগঞ্জ ও হোসেনপুর থানায় দায়েরকৃত হত্যা, অস্ত্র, পুলিশের ওপর হামলা ইত্যাদিসহ মোট ১৫টি মামলা রয়েছে। এই তথ্য সংবাদদাতার নিজস্ব নয়, ওসির বক্তব্যকেই সংবাদে উদ্ধৃত করা হয়েছে।
