ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উত্পাদন, মজুত ও বিক্রির অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশব্যাপী র্যাবের সব ব্যাটালিয়ন দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করছে। গতকাল মঙ্গলবার র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সারা দেশে মঙ্গলবার সকাল থেকে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উত্পাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান শুরু হয়। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে অভিযানে নামে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় ভেজাল এবং অস্বাস্থ্যকর খাবার উত্পাদন, মজুত ও বিক্রির অভিযোগে র্যাবের ভ্রাম্যমাণ আদালত চলে।
