সাভারে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের ডিজিটাইজেশন মনিটরিং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (অতিরিক্ত পরিচালক) গোলাম মোস্তফা, সাভার উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান, ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীর মধ্যে ভাতার অর্থ সরাসরি সুবিধাভোগীর মোবাইল হিসাব নম্বরে শতভাগ নির্ভুলভাবে প্রদান করার প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা।
