উন্নত প্রযুত্তিনির্ভর পাট ও পাটবীজ উত্পাদন ও সম্প্রসারণের লক্ষ্যে নবাবগঞ্জ উপজেলায় চাষিদের নিয়ে দিনব্যাপী পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে গতকাল আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি অফিসার আসমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
