রামেক হাসপাতালের করোনার টিকা কেন্দ্র স্থানান্তর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৪

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড-১৯ এর টিকাকেন্দ্র নগরীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) থেকে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থানান্তর করা হচ্ছে। 

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) টিটিসির পরিবর্তে রামেক হাসপাতালে দেওয়া হবে। ১১ সেপ্টেম্বর থেকে টিকাকেন্দ্র রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থানান্তর করা হবে। 

এদিকে করোনার টিকাকেন্দ্র স্থানান্তর উপলক্ষে বুধবার বিকাল ৩টায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার, রামেক হাপসাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। 

 

ইত্তেফাক/ইউবি