৯ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২৫ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ১ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৯। শুভ বার: মঙ্গল ও বুধ। শুভ রত্ন: পান্না ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ধর্মীয় কাজে আনন্দ পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষার্থীরা পরীক্ষায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। পড়াশোনায় মন বসানো সহজ হতে পারে। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অসুস্থ মায়ের প্রতি যত্ন নিন। মন ভালো থাকতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। বাড়িতে অতিথি আসতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভেবে নিন। পড়াশোনায় আনন্দ পাবেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো পদোন্নতি হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। বীমাকর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। নতুবা বদনাম হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।
