বিনোদন রিপোর্ট
গানে, মডেলিং, সিনেমায় অভিনয়ে এসব কিছুতেই পাওয়া গেছে পড়শীকে। এবারে আরেক চরিত্রে পড়শী। তবে এটাকে দায়িত্ব বলা ভাল।
আরটিভির সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ এই রিয়েলিটি শো’তে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীকে। দেখা মিলবে বিচারক পড়শীকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শো’র বিচারকের আসতে বসতে যাচ্ছেন তিনি। পড়শী বলেন, ‘আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। আমি তখন মঞ্চে থেকে গান গেয়েছি। তখন ছিলাম মঞ্চে এখন আমাকে যতে হচ্ছে বিচারকদের প্যানেলে। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগিদের গান শুনব। ১৩ বছরের দীর্ঘ সময়ে এপার থেকে ওপারে যাওয়া। এটা আমার জীবনে অনেক বড় পাওয়া। বড় একটি অর্জন।’ সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’র বিচারকের কাজটি করবেন এই গায়িকা। নিবন্ধন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে।
প্রযোজক সোহাগ মাসুদ বলেন, ‘এর আগে একটি রিয়েলিটি শো’র ব্যপক সাড়া জাগানোর পরই মূলত এই দায়িত্বটি আমার কাঁধে পড়ে। আমিও এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি। আশা করছি দারুণ কিছু পাবেন দর্শকেরা।’
