বলিউডের গুণী পরিচালক বিশাল ভরদ্বাজের ছবির কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। শুরুতে বিশ্বাস না হলেও পরে বুঝতে পারি, তারা গল্পের প্রয়োজনেই বাংলাদেশের কোনও অভিনেত্রীকে খুঁজছেন। এরপর পুরো গল্পের সিনপসিস দেখতে চাই। বিস্তারিত জানার পর কাজটি ‘না’ করে দিই। কারণ, আমার কাছে মনে হলো, চলচ্চিত্র হিসেবে এটি বিতর্কিত কিছু হবে। চাইনি, জীবনের প্রথম চলচ্চিত্রে এমন ভুল রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত হতে।’
—বলিউড সিনেমা’কে না করা প্রসঙ্গে
অভিনেত্রী মেহজাবিন
