নাফিস খন্দকার সম্প্রতি ব্যাংক এশিয়ার পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ব্যাংকটির একজন অন্যতম উদ্যোক্তা। তিনি বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুর মিলিয়ে ২০ বছরেরও অধিক সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ডয়চে ব্যাংকে কাজ করেন। সবশেষে তিনি ম্যানেজিং ডিরেক্টর, হেড অব ট্রানজেকশান ব্যাংকিং, আসিয়ান, কমার্শিয়াল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগের জন্য একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠনের সঙ্গে সম্পৃক্ত। —প্রেস বিজ্ঞপ্তি
