ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ১৮৬টির বা ৪৯ দশমিক ৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল কোম্পানিগুলোর মধ্যে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১৩ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৩০ টাকা বা ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে। এর মাধ্যমে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৮৫ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৬ দশমিক ৭৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫ দশমিক ৫৯ শতাংশ, এডিএন টেলিকমের ৪ দশমিক ৫৩ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৪ দশমিক ৫১ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪ দশমিক ২৩ শতাংশ, শেফার্ডের ৪ দশমিক ১৬ শতাংশ, ইমাম বাটনের ৪ দশমিক ০৭ শতাংশ এবং দুলামিয়া কটনের শেয়ার দর ৩ দশমিক ৯৪ শতাংশ কমেছে।
