বেড়া (পাবনা) সংবাদদাতা
দেশি মাছের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে ‘চায়না দোয়ার’ জালের উত্পাদন ও বিক্রি থেমে নেই। এই জালের মধ্যে গোলাকৃতি বা চারকোণার লোহার রড পরিয়ে বিশেষ ধরনের ফাঁদ তৈরি করা হয়। রাকশা মাছবাজারের খাজনা আদায়কারী বাচ্চু মিয়া বলেন, এই জালে যেভাবে মাছ নিধন চলছে তাতে কয়েক বছরের মধ্যেই অনেক ধরনের মাছ হারিয়ে যাবে। বেড়া উপজেলা মত্স্য কর্মকর্তা শাহাদত্ হোসেন বলেন, এ ধরনের জালের কারখানায় আবারও অভিযান চালানো হবে। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী বলেন, চায়না দোয়ার জাল উত্পাদন ও বিপণন নিষিদ্ধ।
