ভাঙা ব্রিজের ওপর সুপারিগাছের সাঁকো

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২২

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থানের ভাঙা আয়রন ব্রিজটি সংস্কার করা হয়নি। বিকল্প কোনো পথ না থাকায় ঐ ব্রিজের ওপরই নির্মাণ করা হয়েছে সুপারিগাছের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে এ সাঁকো দিয়েই পারাপার হচ্ছে শিশু শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন বলেন, ‘ব্রিজটি সংস্কারের জন্য এলজিইডির প্রকৌশলীকে জানিয়েছি।’ এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদ জাগলুল ফারুক বলেন, ‘সরেজমিনে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’ ইউএনও সুফল চন্দ্র গোলদার জানান, স্কুলের কাজের সময় ব্রিজটি ভেঙে যায়।