নান্দাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২২

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইলে বুধবার সকালে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল হান্নান (২৮)। উপজেলার রাজগাতী ইউনিয়নের পাছ দরিল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল হান্নান স্থানীয় ধুল্লি বিলে তার গাভীর জন্য ঘাস কাটতে যান। এ সময় হঠাত্ বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ধনারামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিহত হান্নান অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।