জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২২

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুর পৌরসভার ৫১ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার ২০২১-২০২২ অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আক্তার হোসেন। বাজেটে আয় ধরা হয়েছে ৫১ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা। দুপুরে পৌর মিলনায়তনে বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর শফিকুল হক শফিক, কাউন্সিলর কৃঞ্চ চন্দ, সচিব স্বতীশ গোস্বামী প্রমুখ।