কচুয়ার রঘুনাথপুর গণহত্যা দিবস পালিত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ার রঘুনাথপুর গণহত্যা দিবস পালিত হয়েছে। ‘রঘুনাথপুর বাজার শহীদ স্মৃতি সংসদ’ গতকাল বুধবার আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনাসভায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার ইয়াকুব আলী ও মহসিন পাঠানসহ কচুয়া, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিটের নেতারা বক্তব্য রাখেন। ১৯৭১ সালের এই দিনে (৮ সেপ্টেম্বর) রঘুনাথপুর বাজারে রাজাকার বাহিনী হত্যাকাণ্ড চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, এ হত্যাযজ্ঞে অর্ধশতাধিক লোক শহিদ হন। এ পর্যন্ত সরকারিভাবে তালিকাভুক্ত হয়েছে ১৪ জন শহিদের নাম।