পলাশে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

পলাশে বুধবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সোহাগ মিয়া (২৭)। উপজেলার জিনারদী ইউনিয়নের রেল ক্রসিংয়ের পাশ থেকে লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ। সোহাগ মিয়া মাধবদী থানার খিলগাঁও গ্রামের আয়ুব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমাইদুল জাহিদী।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমাইদুল জাহিদী বলেন, পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সোহাগ মিয়া শ্রবণ প্রতিবন্ধী ছিল। ধারণা করা হচ্ছে রেললাইন দিয়ে হাঁটার সময় পিছন থেকে ট্রেনটি তাকে ধাক্কা দেয়।