ইউটিউব এবং ফেসবুকে সার্বক্ষণিক বিটিভির সম্প্রচার প্রয়োজন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর স্যাটেলাইট সম্প্রচার সহজলভ্য হলেও অনলাইন প্লাটফর্ম ইউটিউব এবং ফেসবুকে সহজলভ্য নয়। অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপসের মাধ্যমে বিটিভি দেখা গেলেও ইউটিউব এবং ফেসবুকে সার্বক্ষণিক বিটিভির সম্প্রচার দেখা যায় না। অনলাইনে ইউটিউব এবং ফেসবুকে বাংলাদেশ টেলিভিশনের লাইভ স্ট্রিম প্রয়োজন। বিশ্বের অনেক দেশের সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো; বাংলাদেশের অনেক বেসরকারি টেলিভিশন চ্যানেল ইউটিউব এবং ফেসবুকে সম্প্রচার সহজলভ্য হলেও বিটিভির সম্প্রচার ঠিক কী কারণে দেখা যায় না, ডিজিটালাইজেশনের এই সময়ে সত্যিই ভাবনায় ফেলে! বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার যেন স্যাটেলাইটের মতো অনলাইন প্লাটফর্ম ফেসবুক, ইউটিউবেও ২৪ ঘণ্টা করা হয়, সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এস এম হূদয় রহমান

গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা