গাজীপুর প্রতিনিধি
জেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গাজীপুর জেলার উদ্যোগে বুধবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালামের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ খান, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আলী আকবর প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, কোনো জাতির উন্নতি অগ্রগতির মূলে রয়েছে শিক্ষা।
