ঘিওরে ধলেশ্বরী নদীতে মাছের পোনা অবমুক্ত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৮

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ ঘিওর উপজেলা প্রশাসন ও মত্স্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ পুকুর ও ঘিওর পুরাতন ধলেশ্বরী নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।  উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইসতিয়াক আহম্মেদ শামীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. নাজমূল হক স্বপন প্রমুখ।