ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ের রাজাপুরে ‘রাজাপুর আদর্শ সমিতি’র উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। এর আগে গ্রামে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজাপুর আদর্শ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম সমিতির সহসভাপতি খান অ্যাসোসিয়েটসের সিইও অ্যাডভোকেট আবদুর রাজ্জাক খান রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলনসহ অন্যান্য সদস্য ও গ্রামবাসী এ মিছিল করে। সমিতির সভাপতি জানান, এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তারা এ পদক্ষেপ নিয়েছেন। মাদকসেবী ও ব্যবসায়ী যেই হোক তাদের বিরুদ্ধে আমরা সবাই মিলে ব্যবস্থা নেব। অন্যান্য গ্রামের অধিবাসীরাও তাদের মতো প্রতিরোধ গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
