সোনারগাঁওয়ে খাল থেকে বালু সরিয়ে নিল কোম্পানি কর্তৃপক্ষ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বস্তল এলাকায় একটি কোম্পানি সরকারি খাল বালু ফেলে দখলের পাঁচ দিন পর পুনরায় খাল থেকে বালু সরিয়ে নিয়েছে। ছোট তিনটি ড্রেজারের মাধ্যমে খাল থেকে বালু সরিয়ে নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এতে খালটি দখলমুক্ত হয়। খালের পানির স্বাভাবিক সে াতধারা ফিরে আসায় খুশি এলাকাবাসী। সরকারি খাল দখলের বিষয়ে গত ৩ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকার ‘সোনারগাঁওয়ে সরকারি খাল বেদখল, উঠেছে স্থাপনা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর গত ৬ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ উপপরিচালক আবদুল্লাহ আল মামুন মিলন দখল হওয়া খাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ঐ কোম্পানিকে খাল থেকে বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ঐদিন থেকেই কোম্পানি খাল থেকে বালু সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।