স্পোর্টস ডেস্ক
তৃতীয় ম্যাচের পর চতুর্থ ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো উইকেট পাননি সাকিব আল হাসান। তবে তার আগেই টি-টোয়েন্টির বোলিং র্যাংকিংয়ে উন্নতির খবর পেয়েছেন তিনি। ৬২৮ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে ৯-এ অবস্থান করছেন এই ক্রিকেটার। সেরা দশে বাংলাদেশের আরেক বোলার মুস্তাফিজুর রহমান। ৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের ঠিক পরেই আছেন বাঁহাতি এই পেসার।
এছাড়া বোলিং র্যাংকিংয়ে এগিয়েছেন স্পিনার মেহেদী হাসানও। ৬৭ ধাপ এগিয়ে ৫৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে আছেন। এই বিভাগের সেরা পাঁচে কোনো রকমের হেরফের হয়নি। ডেভন কনওয়েকে পেছনে ফেলে ব্যাটিং র্যাংকিংয়ে চার থেকে তিনে উঠেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর অলরাউন্ডার র্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থানে বহাল আছেন সাকিব।
