সাংবাদিকের পিতৃবিয়োগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক  ইত্তেফাক পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদের পিতা হযরত আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বুধবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে  মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিন চার ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি সহকারী পোস্ট মাস্টার জেনারেল ছিলেন। তিনি ১৯৯৭ সালে চাকরি জীবন থেকে অবসর নেন।