সাধারণ মানুষ এখনো বলে এরশাদের আমলেই তারা ভালো ছিলেন --- জি এম কাদের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩২

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপার রাজনীতির মূল লক্ষ্যই হলো সুশাসন নিশ্চিত করা। মৌলিক ও মানবাধিকারের প্রশ্নে জাপা কখনোই আপস করবে না। গণমানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই জাপা আগামী দিনে এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বে। প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ অনেক বেশি অধিকার ভোগ করেছেন। সাধারণ মানুষ এখনো বলছে—এরশাদের আমলেই তারা ভালো ছিলেন। আবারও দেশের মানুষ জাপাকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

গতকাল বুধবার জাপা চেয়ারম্যান তার বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, মেজর (অব.) রানা মো. সোহেল এমপি, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও মহিলা পার্টির সদস্যসচিব হেনা খান পন্নি।