জঙ্গি আস্তানা সন্দেহে বসিলায় র‍্যাবের অভিযান, আটক ১

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:১৮

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

জঙ্গি আস্তানা সন্দেহে বসিলায় বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

তিনি বলেন, ‘আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

আজ ভোর থেকে বসিলার জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে র‍্যাব-২। জঙ্গি আস্তানার বিষয়ে র‍্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে বলে জানা গেছে।

ইত্তেফাক/কেকে