টিকা নিয়ে যতটা আশা করেছিলাম ততটা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২২

টিকার বিষয়ে যতটা আশা করেছিলাম ততটা হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৯ সেপ্টম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ধনী দেশগুলো করোনাভাইরাসের অনেক টিকা মজুত করে রেখেছে। এসব টিকার মেয়াদ শেষ হয়ে এলেও তা অন্যদের দিচ্ছে না।’

এসময় তিনি ধনী দেশগুলোকে ইঙ্গিত করে আরও বলেন, ‘কখনো কখনো তারা টিকা দিচ্ছে। কিছু একটার বিনিময়ে তারা তা দেয়। এ জন্য তারা পরোক্ষভাবে চাপ দেয়।’

ইত্তেফাক/এনএ