মোগো বাড়ি বরিশাল তোগো বাড়ি যশোরে,
সেতু হলো পদ্মায়
তোরে মোরে কেডা পায়—
এই খোশে ঘুম ভাঙে রাত তিন পহরে।
সকালবেলায় চড়ব গাড়ি,
পথ ফুরাবে তাড়াতাড়ি;
ঢাকায় যাব ঘণ্টা তিনে, কাণ্ড কী ভাই কহ রে !
এই সেতুটি বানাইল কে?
শেখ হাসিনা ছাড়া আর কে?
বঙ্গনেত্রী বোন গো, তুমি সবার সালাম লহ রে
