গঙ্গাচড়ায় ঘাঘট নদে তীব্র ভাঙন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১৬

সম্প্রতি ভারী বর্ষণ আর উজানের ঢলে গঙ্গাচড়া উপজেলায় ঘাঘট নদের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। ভাঙনে ইতিমধ্যে আলমবিদিতর ইউনিয়নের পাইকান উচাপাড়া এলাকায় পাঁচটি বসতঘর বিলীন হয়ে গেছে। সরেজমিনে ভাঙন এলাকায় কথা হয় আহেজা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘হামরা থাকি কোনটে হামাক এটে একনা জাগা করি দেন বাহে। যে ১৪ শতক জমি ছিল তাও নদীত গেল। মাইনসেও জায়গা দেয় না।‘ আলমবিদিতর ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান বলেন, ঘাঘটে হঠাত্ করে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী গোলাম জাকারিয়া বলেন, কয়েকটি পয়েন্টে ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।