ভাণ্ডারিয়া (পিরোজপুর) :গতকাল সকালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সীমা রানী ধর। এ সময় পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা বন কর্মকর্তা মো. ইউসুফ আলী হাওলাদার উপস্থিত ছিলেন —ইত্তেফাক