১২ সেপ্টেম্বর থেকে চলবে ইবির অফিস

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আগামী ১২ সেপ্টেম্বর থেকে অফিসসমূহ আগের সময়সূচি অনুযায়ী চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয়, ব্যাবহারিক এবং মৌখিক পরীক্ষা সশরীরে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অফিস সময়সূচি আগের মতো অর্থাত্ সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই আদেশ আগামী ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।