নকলা উপজেলার কুর্শা নয়াবাড়ী গ্রামের আবদুর রশিদ সুইটের বাড়ি থেকে বৃহস্পতিবার বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য জব্দ করেছে র্যাব। অভিযানে প্রায় ৩৩ বস্তা ভেজাল, নকল ও মানহীন সুজি এবং দেড় কার্টন বার্লি জব্দ করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্যসহ অন্যান্য খাদ্য উত্পাদন করায় তাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। র্যাবের এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। এ সময় র্যাবের মেজর আশিস, অতিরিক্ত এসপি মৃণালক্রান্তি প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্যসহ অন্যান্য ভেজাল, নকল খাদ্য উত্পাদন শাস্তিযোগ্য অপরাধ। উপজেলায় ভেজালবিরোধী এ অভিযান চলমান থাকবে।
