ত্রিশালে ছেলের হাতে বাবা খুন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

ত্রিশালের মোক্ষপুর এলাকায় বুধবার রাতে ছেলে আরিফ হোসেনের (১৯) দায়ের কোপে বাবা আলী হোসেন (৪৩) খুন হয়েছেন। ঘটনার পর থেকে আরিফ হোসেন পলাতক রয়েছে। এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, আরিফ হোসেন মাকে প্রায়ই শারীরিক নির্যাতন করত। ঘটনার দিন নির্যাতন করলে বাবা বাধা দিতে এলে উত্তেজিত অবস্থায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। লাশ উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। তবে ঘটনার পর থেকে ছেলে আরিফ হোসেন পলাতক রয়েছে।