সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

নদীর নাব্য রক্ষা ও জলাবদ্ধতা দূরীকরণে সভা

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা নদীর নাব্য রক্ষা ও জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে উপজেলা পানি কমিটির আয়োজনে ত্রিমাসিক সভা বৃহস্পতিবার বেলা ১১টায় শেখ আব্দুল মজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি চুকনগর মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ ও হরি, ভদ্রা, কপোতাক্ষ নদীর পুনর্খননের প্রস্তাব করা হয়।

জীবনমান উন্নয়নবিষয়ক সেমিনার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনাতনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনা প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।

স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

জয়পুরহাট প্রতিনিধি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট দল পরিচালনার মাধ্যমে সত্, যোগ্য, দক্ষ নাগরিক হিসেবে ভবিষ্যত্ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স। জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা স্কাউট কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত ফারজানা প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন।

কৃষি দপ্তরের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা কালীগঞ্জ উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগন স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষানিদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. সামসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা সিফাত জাহান, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম।

পারিবারিক কলহ নিরসনে কর্মশালা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালীতে পারিবারিক কলহ নিরোসনে সামাজিকভাবে উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা পরিষদের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, জেলা পরিষদের সদস্য প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী প্রমুখ।

আইসিভিজিডি বিষয়ক অবহিতকরণ সভা

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা রামগড়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয় অধিদপ্তরের বাস্তবায়িত আইসিভিজিডি-২য় পর্যায় শীর্ষক অবহিতকরণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুজ্জামান প্রমুখ।