ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেবে বিসিক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যবস্থাপক, কর্মকর্তা বা আগ্রহী উদ্যোক্তাদের জন্য এক সপ্তাহব্যাপী ‘ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত বা ব্যবসা গড়ে তুলতে চাইছেন এরূপ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সটি আগামী ১২ থেকে শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে। আগ্রহী উদ্যোক্তাদেরকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছে বিসিক। সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে শিল্প নিবন্ধনও প্রদান করা হবে।