সাউথইস্ট ব্যাংকের নির্বাহী কমিটির ৪০৩তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ কাশেম সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেনসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন
০০
অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) বাস্তবায়নে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যকার এক চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাউথ বাংলা ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের জি এম মো. ফোরকান হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন
০০
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৬৩তম সভা গতকাল ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান সেলিম রহমানের সভাপতিত্বে সভায় পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী এবং কোম্পানি সচিবসহ সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন
