টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য অবসর নিয়েছিলেন টেস্ট থেকে। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে সুযোগই মিলল না ৩৭ বছর বয়সি ফাফ ডু প্লেসির। জায়গা মেলেনি লেগ স্পিনার ইমরান তাহিরেরও।
তবে কেশভ মহারাজকে দলে নিয়ে চমকই দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। টেস্ট ও ওয়ানডে খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি কখনোই খেলেননি মহারাজ। তাই আনকোরা এই বাঁহাতি সিপনারকে নিয়ে এক প্রকার বাজিই ধরেছে প্রোটিয়ারা। এদিকে ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও বিশ্বকাপের আগেই সেরে উঠবেন অধিনায়ক টেম্বা বাভুমা।
দক্ষিণ আফ্রিকা দল :টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, বিয়র্ন ফরচুন, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙি এনগিদি, অ্যানরিক নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রসি ফন ডার ডুসেন।
রিজার্ভ : জর্জ লিন্ডা, আন্দিলে ফেলুকায়ো ও লিজাদ উইলিয়ামস।
