বাংলাদেশ ক্রিকেট দল আরো একবার মুগ্ধ করল আমায়। এইবার যেভাবে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ খেলে টি-২০ সিরিজটি জয় করে নিল, তাও আবার এক ম্যাচ বাকি থাকতেই, তা দেখে মুগ্ধ হয়েছি। তবে এও নিশ্চিত করে বলা যায়—বাংলাদেশ দলের এই পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন সারা বিশ্বের অসংখ্য ক্রিকেট-পাগল মানুষ। টুর্নামেন্টটি দারুণভাবে জেতার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে জানাই অভিনন্দন। এভাবেই খেলতে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল, ভবিষ্যতেও একের পর এক টুর্নামেন্টে—সেইটিই আশা করব। অনেক শুভেচ্ছা রইল বাংলাদেশ দলের জন্য।
সৌরীশ মিশ্র, এস এ-১২৫, সল্ট লেক, কলকাতা ৯১,
পশ্চিমবঙ্গ, ভারত
