ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও এলাকায় কে বা কারা বিষ দিয়ে একটি খামারের মাছ নিধন করেছে। খামারের মালিক জুলহাস উদ্দিন এ ঘটনায় বুধবার বিকালে থানায় লিখিত অভিযোগ করেছেন।
খামারের মালিক মো. জুলহাস উদ্দিন জানান, সাত বিঘা জায়গা জুড়ে তিনটি পুকুরে তিনি মাছ চাষ করেছেন। বুধবার দুপুরের দিকে খামারে গিয়ে দেখেন কে বা কারা বিষ দিয়ে তার পুকুরের সব মাছ মেরে ফেলেছে। এ ঘটনায় তার ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ১০ লাখ টাকা। গত বছর বন্যায় মাছ ভেসে যাওয়ায়ও তিনি মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন। তিনি হতাশ হয়ে পড়েছেন। তিনি আরো জানান, থানায় অভিযোগ করা হয়েছে। সুষ্ঠু তদন্তপূর্বক তিনি অপরাধীর বিচার এবং ক্ষতিপূরণ দাবি করেন।
