সোনারগাঁওয়ে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২২:০০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১২টার দিকে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে পরিত্যক্ত গাড়ি রাখার স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়। নবজাতকের বয়স একদিন বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সোনারগাঁও থানায় অপমৃত্যু মামলা হয়েছে।