রূপগঞ্জ ট্র্যাজেডি

আরো এক জনের মাথার খুলি ও হাড় উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:১৫

রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে আরো এক জনের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে সিআইডি। এর আগে গত মঙ্গলবার অপর দুই জনের হাড় উদ্ধার করা হয়েছিল। এনিয়ে তিন জনের হাড় উদ্ধার করা হয়েছে। গতকালের উদ্ধারকৃত মাথার খুলি ও হাড় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই সেজান জুসের কারখানায় আগুনে ৫২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এদের মধ্যে ৪৫ মরদেহের পরিচয় শনাক্ত করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।