মেক্সিকোর ২০০ বছর পূর্তি

কুচকাওয়াজে অংশ নিতে যাচ্ছে সামরিক কন্টিনজেন্ট

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:২১

ইউনাইটেড স্টেট অব মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য মেক্সিকো সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর ৩৯ সদস্য বিশিষ্ট একটি সামরিক কন্টিনজেন্ট আজ শুক্রবার ক্যাপ্টেন শেখ শহীদ আহমেদের নেতৃত্বে মেক্সিকো যাচ্ছে। 

কুচকাওয়াজ শেষে ২০ সেপ্টেম্বর এই সমন্বিত কন্টিনজেন্টটি বাংলাদেশে ফিরে আসবে। এ কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে পারষ্পারিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদী। —আইএসপিআর।