সাতক্ষীরার শ্যামনগরে ১৯ বছরের এক বাকপ্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক আব্দুল গফফারকে (৫৬) আটক করেছে।
উপজেলা সদর থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। গফফার উপজেলার বাদঘাটা চন্ডীপুর গ্রামের মৃত গহর আলী গাইনের ছেলে। এদিকে, এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন জানান, আব্দুল গফফারকে আটক করা হয়েছে। ধর্ষিতা বাকপ্রতিবন্ধীকে রবিবার ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
