রাঙ্গামাটি প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর রাঙ্গামাটির ১০টি উপজেলার মধ্যে আটটির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
চূড়ান্ত পর্যায়ে মনোনীতরা হলেন, রাঙ্গামাটি সদর উপজেলায় শহীদুজ্জামান মহসিন রোমান, বরকলে সবির কুমার চাকমা, কাউখালীতে সামসুল দোহা চৌধুরী, কাপ্তাইয়ে মফিজুল হক, লংগদুতে আব্দুল বারেক সরকার, বিলাইছড়ি উপজেলায় জয় সেন তঞ্চঙ্গ্যা, জুরাছড়িতে রূপ কুমার এবং রাজস্থলীতে উবাচ মারমা। বাকি দুই উপজেলা নানিয়ারচর ও বাঘাইছড়িতে এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি জেলা আওয়ামী লীগ।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর বলেন, প্রাথমিকভাবে বাছাইয়ের পর আটটি উপজেলার প্রার্থী নিশ্চিত করা হয়েছে।
