গোপালগঞ্জ প্রতিনিধি
উপজেলা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির সদস্য কাইমুজ্জামান রানা নৌকার প্রার্থীতা ঘোষণা করে মুকসুদপুরের তৃণমূলে ব্যাপক সাড়া ফেলেছেন। এরই মধ্যে তিনি উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ করেছেন। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার পক্ষে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোটের মাঠে কাজ করেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য রানার পিতা হাদিউজ্জামান পান্না মুকসুদপুরের উজানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কাইমুজ্জামান রানা বলেন, বিএনপি-জামায়াত জোটের শাসনামলে ছাত্র রাজনীতি করে নির্যাতন সহ্য করেছি। ওয়ান ইলেভেনের সময় নেত্রীর মুক্তি দাবিতে রাজপথে স্বোচ্চার ছিলাম। এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সেবা করতে চাই। দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে আমি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট থাকবো। মুকসুদপুরকে আধুনিক উপজেলায় পরিণত করবো।
