সাইকেল চালাতে জানেন এমন তরুণরা প্রত্যন্ত গ্রামে গিয়ে অভাবীদের লেখাপড়া শেখাতে পারেন। এজন্য ভরসা শুধু দু চাকা। তাতেই ভর করে শহর ছাড়িয়ে দূরে নিয়ম করে ফি শুক্র ও শনি বার ছুটে যেতে পারেন, বিশেষ করে নবম-দশম শ্রেণির ছেলেরা। পিঠে বাঁধা বোর্ড, সঙ্গে খাতা-পেনসিল, ব্যাগ। স্কুলছুট, প্রান্তিক পড়ুয়াদের লেখাপড়ার প্রতি আগ্রহ গড়ে তুলতে দু চাকার পাঠশালা গড়ে তুলতে শিক্ষিত তরুণদের উদ্যোগ জরুরি।
যে কোনো শিক্ষিত তরুণ নিজেদের লেখাপড়া বা কাজের পর অবসর বা ছুটির দিনের কিছু সময়ের জন্য প্রত্যন্ত এলাকার স্কুলছুট ছেলেমেয়েদের লেখাপড়ায় আগ্রহী করে তুলতে যেতে পারেন। এদিকে করোনার গ্রাসে শিকেয় উঠেছে প্রান্তিক পড়ুয়াদের লেখাপড়া। অনেকেই পারছে না অনলাইনে ক্লাসে অংশ নিতে।
দু চাকার পাঠশালার মূল উদ্দেশ্য হতে হবে দলছুটদের পড়াশোনায় উত্সাহ দেওয়া। পাশাপাশি আবৃত্তি-নাটক-গানের মাধ্যমে দলছুট প্রান্তিক পড়ুয়াদের আরো বেশি উত্সাহী করে তোলা।
লিয়াকত হোসেন খোকন
