শব্দটা নতুন মনে হতে পারে। আমরা কমবেশি সবাই পাইনগাছের নাম শুনেছি। আমরা জানি, পাইনগাছের কাঠ বেশ দামি। পাইনগাছ কাঠের জন্য বিখ্যাত। কিন্তু পাইন গাছের আঠা থেকে যে বেশ উপকারী এক জীবাণুনাশক পদার্থ পাওয়া যায় তা কি আমরা জানি? তার নামই রেজিন। রেজিনের রয়েছে আশ্চর্য রকমের গুণ। এই রেজিনের ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। প্রাচীনকালে মিশরীয়রা মমি করতে রেজিন ব্যবহার করত। মমি করার ক্ষেত্রে রেজিনই ছিল প্রধান উপকরণ। এই রেজিনের গুণেই মৃতদেহের চামড়া শুকাতে পারত না। এতে চামড়ার পচনরোধ হতো। আর সে কারণেই মমি বছরের পর বছর অক্ষত থাকত। এমনকি এই রেজিন ব্যবহারের ফলেই মমিগুলোতে দুর্গন্ধও ছড়াত না। তাই প্রাচীনকালে মিশরীয়রা মমি করার ক্ষেত্রে পুরো মমিটিকে কয়েক দফায় সম্পূর্ণ রেজিন তরলে ভিজিয়ে নিত।
আহরাফ রবিন
