আপনার রাশিফল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭

মুহম্মদ আনিসুল হক

১১ সেপ্টেম্বর  ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ২৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ৩ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বুধ। আপনার শুভ সংখ্যা: ২ ও ৫। শুভ বার: সোম ও বুধ। শুভ রত্ন: মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ের কথাবার্তা হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।           

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কিছুটা অসুস্থবোধ করতে পারেন। পরিমিত আহার করুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কারো সঙ্গে মতানৈক্য জড়াবেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলে দিন। রোমান্স ও বিনোদন শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়তে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। কাউকে দেখে ভালো লাগতে পারে। শরীর ভালো থাকবে। বিনোদন শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। দূরে কোথাও যাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। নতুবা বদনাম হতে পারে।