সফলতার সঙ্গে একযুগ পার করলো ই-মিউজিক প্রতিষ্ঠান। ২০০৯ সালে সংগীতাঙ্গনকে মাথায় রেখে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শুরুতে নিজস্ব ব্যানারে অডিও সিডি প্রকাশ ও ডিলার নিয়োগের মাধ্যমে সারাদেশে নিজস্ব ও অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সিডি বিপণন ছিল এই প্রতিষ্ঠানের মূল কাজ। পরবর্তীতে মিউজিক ভিডিও নির্মাণে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে প্রতিষ্ঠানটি। সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, কুমার বিশ্বজিত্, আসিফ আকবর, রেজওয়ানা চৌধুরী বন্যা, ন্যান্সি থেকে শুরু করে নতুন প্রজন্মের অসংখ শিল্পীর জন্য ই-মিউজিক নির্মাণ করেছে ২ হাজারের বেশি মিউজিক ভিডিও। এছাড়া বর্তমানে টেলিভিশন চ্যানেলগুলোতে নাট্য নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে ই-মিউজিক অত্যন্ত সমাদৃত। এরইমধ্যে প্রতিষ্ঠানটি বেশকিছু নাটক নির্মাণ করে প্রশংসিত হয়েছে। এছাড়াও বিজ্ঞাপন, ওভিসি ও ডকুমেন্টারি নির্মাণে ই-মিউজিক দক্ষতার সঙ্গে কাজ করছে একযুগ ধরে।
