২৬ আগস্টের আগে ও পরে আমার জীবনের সবকিছুই পাল্টে গেছে। আমি খুব ভালো একটা সময় কাটাচ্ছি। এটা নতুন একটা জীবন বলতে পারেন। ছেলে ঈশানকে নিয়েই এখন সারাটা দিন কাটে। ঈশানের বাবা কে? এটা একটা কঠিন প্রশ্ন। কারণ, এটা কারও চরিত্রে দাগ লাগিয়ে দেয়। বাবা জানেন বাবা কে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি মা-বাবা হিসেবে। যশ ও আমার দারুণ সময় কাটছে।
সন্তানের বাবার পরিচয় প্রসঙ্গে
অভিনেত্রী নুসরাত জাহান
আরো আগে কাজ শুরু করার প্ল্যান ছিল। কিন্তু আমার সহশিল্পীদের অনেকেই কাজে ফেরেননি তাই ওভাবে আমারও ডেট দেওয়া হয়নি। আর এবার অনেক ভালো ভালো গল্পের স্ক্রিপ্ট পেয়েছি। পছন্দমত, সুন্দর গল্পগুলোকেই সিলেক্ট করেছি এবং শিডিউল দিয়েছি। আর এটা আসলেই দারুণ ভালো লাগার যে, ওটিটিতে আমার তিনটি কাজই দারুণ প্রশংসিত হয়েছে। এদিক থেকে আমি অনেক সৌভাগ্যবতী। নির্মাতারাও আমাকে নিয়ে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন। অনেক অনেক প্রস্তাব আসছে ওটিটির জন্য। আমি চেষ্টা করছি বেছে বেছে সুন্দর কাজগুলো করার জন্য।
শুটিংয়ে ফেরা ও ওটিটির কাজ নিয়ে বললেন অভিনেত্রী তাসনিয়া ফারিন
