চট্টগ্রামে ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:১২

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে আলী আকবর নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে ষোলশহর ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলশী থানার এএসআই আনসারুল হক বলেন, লোকজনের চিত্কার শুনে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে তত্ক্ষণাত্ অটোরিকশা করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল উদ্দীন বলেন, ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে আহত হওয়া ব্যক্তি চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের কেউ অভিযোগ জানালে মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর নগরীর জিইসি মোড় এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে পড়ে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আকবর হোসেন মারা যান। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা করেছে তার পরিবার।